প্রাইভেসি পলিসি
ওয়াহ’দা শপ (wahdashop.com) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পাতায় জানানো হলো আমরা কোন তথ্য নিই, কেন নিই এবং কীভাবে রাখি।
আমরা যে তথ্য নিই
- অর্ডার করার সময়: আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং (দিলে) ইমেইল।
- অ্যাকাউন্ট খুললে: ইমেইল ও পাসওয়ার্ড (পাসওয়ার্ড আমরা দেখতে পাই না)।
- যোগাযোগ ফর্মে লিখলে: আপনার নাম, ইমেইল ও বার্তা।
কেন নিই
- অর্ডার প্রস্তুত ও ডেলিভারি করতে।
- অর্ডার নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে।
- আপনার প্রশ্নের উত্তর দিতে।
কুকি
কার্ট, লগইন ও উইশলিস্ট মনে রাখতে ওয়েবসাইট কুকি ব্যবহার করে। এগুলো ছাড়া কেনাকাটা ঠিকমতো কাজ করে না।
তথ্য কাদের সাথে শেয়ার হয়
আমরা আপনার তথ্য বিক্রি করি না। ডেলিভারির জন্য শুধু প্রয়োজনীয় তথ্য (নাম, মোবাইল নম্বর, ঠিকানা) কুরিয়ার বা ডেলিভারি কর্মীকে দেওয়া হয়।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের জানান।
যোগাযোগ
তথ্য সংক্রান্ত অনুরোধের ইমেইল: [email protected] · মোবাইল: +8801683017633
ঠিকানা: Shop No: 05, House – 117/3, East Kazipara, Kafrul, Mirpur, Dhaka – 1217